সংগৃহিত
প্রাণপ্রিয় স্ত্রীর মৃত্যুর খবর সইতে না পারলেন না ওয়ারিছ মিয়া (৬০)। পরপারে পাড়ি জমালেন তিনিও। আড়াই ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোমবার রাতে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও এলাকায়।
পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পশ্চিম রাউৎগাঁও এলাকার বাসিন্দা ওয়ারিছ মিয়ার স্ত্রী রিনা বেগম কয়েকদিন আগে মেয়ে বাড়ি ভানুগাছবাজার এলাকায় বেড়াতে যান। সেখানে অসুস্থ হয়ে সোমবার রাত দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ভোরে ফজরের নামাজের ওযু শেষে ঘরে ফেরার পথে স্ত্রীর মৃত্যুর সংবাদ পান ওয়ারিছ মিয়া। স্ত্রী হারানোর শোকে মুহূর্তেই থেমে যায় তাঁর জীবনপ্রবাহ। পরপারে পাড়ি জমান তিনি।
ওয়ারিছ মিয়া ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য ছিলেন।
এই দম্পতির কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি, রাউৎগাঁও ছোট মোকাম প্রাঙ্গণে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আঠর রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




