শ্রীলংকার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শ্রীলংকার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০৩:৩১:৫৬ অপরাহ্ন

শ্রীলংকার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সংগৃহিত


সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হতাশাজনক পারফরম্যান্সের পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে কার্যত উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরায় লিটন দাসের দল। ফলে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে—এই ম্যাচের জয়ী দলই ঘরে তুলবে সিরিজ।এই ম্যাচকে সামনে রেখে টাইগার শিবিরে উঁকি দিচ্ছে ইতিহাস গড়ার সুযোগ। এর আগে কখনও শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আজ জিতলেই প্রথমবারের মতো সেই সাফল্যের স্বাদ পাবে টাইগাররা।

দ্বিতীয় ম্যাচের জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে বলে জানালেন ব্যাটার শামীম হোসেন। তিনি বলেন, “দ্বিতীয় ম্যাচে জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আত্মবিশ্বাস অনেক বেড়েছে। এখন সিরিজ জয়ের ভালো সুযোগ আমাদের সামনে। চেষ্টা করব আগের ম্যাচের মতোই খেলতে।”

প্রতিপক্ষ লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনও পর্যন্ত খেলেছে মোট ১৯টি ম্যাচ, জিতেছে ৭টিতে, হেরেছে ১২টি। পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিয়ে মাত্র একবারই সিরিজ ড্র করতে পেরেছে টাইগাররা—২০১৭ সালে শ্রীলংকায় দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছিল।চলমান সফরের শেষ ম্যাচ এটি। এর আগে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ হারে ১-০ ব্যবধানে, আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারে ২-১ ব্যবধানে। সফরের শেষটা রাঙাতে এবার টাইগারদের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ জয়।

তবে ব্যাটিং নিয়ে এখনও কিছুটা উদ্বেগ রয়েছে। প্রথম ম্যাচে ব্যাটাররা ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে দলকে টেনে তুলেছেন অধিনায়ক লিটন দাস। ৫০ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে পথ দেখান তিনি। লিটন ফিরেছেন ১৩ ম্যাচ পর ফিফটির দেখা পেয়ে। তার সঙ্গে জুটি গড়ে ২৬ বলে ৪৮ রান করেন শামীম হোসেন। ৭৮ রানে চতুর্থ উইকেট পতনের পর দুজনের ৩৯ বলে ৭৭ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

শেষ ম্যাচেও দ্বিতীয় টি-টোয়েন্টির জয়ী একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের। সিরিজ জয়ের জন্য আগের ম্যাচের মতোই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে চায় টাইগাররা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক