রাতে নিখোঁজ, সকালে গাছে ঝুলন্ত মরদেহ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫২ PM

রাতে নিখোঁজ, সকালে গাছে ঝুলন্ত মরদেহ

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ০২:৪৯:৪০ AM

রাতে নিখোঁজ, সকালে গাছে ঝুলন্ত মরদেহ

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় বাছিত মিয়া (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।

কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে বাছিত মিয়া রাতের খাওয়াদাওয়া শেষে বাইরে যান। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন।

একপর্যায়ে সোমবার ভোর ৫টার দিকে তাদের বাড়ির পাশের একটি গাছে বাছিতকে ঝুলে থাকতে দেখেন।

তিনি আরও জানান, সকাল ১০টার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

ডিডি



শীর্ষ সংবাদ: