বড়লেখা সীমান্তে অবৈধভাবে ভা*রত থেকে নিয়ে আসা ১০টি মহিষ আ ট ক
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩০ PM

বড়লেখা সীমান্তে অবৈধভাবে ভা*রত থেকে নিয়ে আসা ১০টি মহিষ আ ট ক

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ০৮:১৫:৩৩ PM

বড়লেখা সীমান্তে অবৈধভাবে ভা*রত থেকে নিয়ে আসা ১০টি মহিষ আ ট ক

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ১০টি মহিষ আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লাতু সীমান্তবর্তী এলাকার বড়াইল নামক স্থান থেকে মহিষগুলো আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, লাতু বিওপির একটি টহলদল সীমান্তের নিকটবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। টহল চলাকালীন টহল দল কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে বাংলাদেশে মহিষ পাচার করতে দেখে। চোরাকারবারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘন জঙ্গলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে টহল দল সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী মাহিষ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি