‘বি এন পি র বি*রুদ্ধে নতুন ষ ড় য ন্ত্র শুরু হয়েছে’
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ PM

‘বি এন পি র বি*রুদ্ধে নতুন ষ ড় য ন্ত্র শুরু হয়েছে’

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ১১:৫৯:০২ PM

‘বি এন পি র বি*রুদ্ধে নতুন ষ ড় য ন্ত্র শুরু হয়েছে’

ছবি : সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যে যত বড় ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছু করুক, আমাদের ঐক্য মজবুত আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আমরা ঐক্যবদ্ধ আছি , ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকব।

শুক্রবার (১৮ জুলাই) বাদ জুম্মা বড়লেখা উপজেলা বিএনপির প্রীতি সমাবেশ ও বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টানে মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।

সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদের আয়োজনে তার বাসভবনে এই প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস শহীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরও বলেন, আমাদের মাঝে ঐক্যের কোনো চিড় ধরেনি, যড়যন্ত্র কারিদের মোকাবিলায় আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন, যড়যন্ত্র কারিরা যেনো আমাদের মাঝে কোন ধরনের পাটল ধরাতে না পারে। বিএনপির বিরুদ্ধে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে এব্যাপারে সোচ্চার হতে হবে।

অনুষ্টানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ মিঠু, জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা কয়েছ আহমদ, যুবদল নেতা আব্দুল কাদির পলাশ, ইকবাল হোসেন প্রমুখ।

প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু