কমলগঞ্জে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০২ PM

কমলগঞ্জে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ০৬:০০:৩৩ AM

কমলগঞ্জে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকা থেকে আব্দুল হান্নান (৬০) নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেন। নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে। তিনি  মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) আব্দুল হান্নান নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর তার ছেলে শামীম মিয়া কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। সোমবার শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকার আকাশমনি গাছের বাগান থেকে গলিত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুল হান্নান মানসিক ভারসাম্যহীন ছিলেন। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ডিডি



শীর্ষ সংবাদ: