ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দল
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ AM

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ১০:০১:০১ PM

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দল

ফাইল ছবি


ম্যাক্স সিক্সটি টি-টেনে মায়ামি ব্লেজের গত দুই ম্যাচে ব্যাটে-বলে ভালো পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। তাতে দুই ম্যাচেই জয় পেয়েছিল তার দল। তবে আজও দুই বিভাগেই ব্যর্থ এই বাংলাদেশি অলরাউন্ডার।

তাতে ভেগাস ভাইকিংসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিবের দল মায়ামি।

জিমি পাওয়েল ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ডিএল মেথডে নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে মায়ামি। জবাবে খেলতে নেমে ৩ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভেগাস।

জৈন্তাবার্তা / মনোয়ার