শ্রীমঙ্গলে মা দ ক ও নগদ অর্থসহ স্বামী-স্ত্রী গ্রে প্তা র
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩১ PM

শ্রীমঙ্গলে মা দ ক ও নগদ অর্থসহ স্বামী-স্ত্রী গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০৮:৩১:৫৬ PM

শ্রীমঙ্গলে মা দ ক ও নগদ অর্থসহ স্বামী-স্ত্রী গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাচাউন এলাকা থেকে করা হয় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে রুবেল মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং তাঁর স্ত্রী পারুল বেগমের কাছ থেকে আরও ৫৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ঘটনাস্থলে স্থানীয় দুইজন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি স্বীকার করে এবং মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজেদের হেফাজতে রাখার কথা জানায়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি