ছবি : নিজস্ব
মৌলভীবাজারের জুড়ীতে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) রাত ৯ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে ১ বছর পূর্তি উদযাপন করা হয়।
দৈনিক কালবেলার জুড়ী উপজেলা প্রতিনিধি আদনান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি হারিছ মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়াশতাব্দী প্রতিনিধি আব্দুল বাছিত, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি ফারুক মিয়া, দৈনিক জনবাণী প্রতিনিধি মোঃ হোসাইন রুমেল, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সোহান চৌধুরী, আব্দুল্লাহ শহিদ জাবের প্রমুখ।
এম সি




