কুলাউড়ায় গরু ও পিকআপ ফেলে পালালো চো র চ*ক্র
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩১ PM

কুলাউড়ায় গরু ও পিকআপ ফেলে পালালো চো র চ*ক্র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ১১:৩৬:৩৪ PM

কুলাউড়ায় গরু ও পিকআপ ফেলে পালালো চো র চ*ক্র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘর থেকে চুরি হওয়া ৪টি গরু ও ১টি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া রাতে তার গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো চুরি হয়ে গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ভোরের দিকে উত্তর হিঙ্গাজিয়া এলাকায় রাস্তার পাশে একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সন্দেহ হলে স্থানীয়রা ধাওয়া দিলে গাড়িতে থাকা লোকজন পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান, চুরি হওয়া  ৪টি গরু ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি