শ্রীমঙ্গলের উদয়ন উচ্চ বিদ্যালয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM

শ্রীমঙ্গলের উদয়ন উচ্চ বিদ্যালয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ০৩:৪২:৫৪ PM

শ্রীমঙ্গলের উদয়ন উচ্চ বিদ্যালয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থী সমাবেশ অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায়, নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থী সমাবেশ।

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই মোহাম্মদ সোহেল রহমান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে সড়কে নিরাপত্তা, ট্রাফিক নিয়মকানুন, এবং সচেতন পথচারী হওয়ার বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সেফ দ্যা ফিউছার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি গোলাম রহমান মামুন, দপ্তর সম্পাদক দোলা মিয়া, সদস্য মোঃ শরিফ মিয়া ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী