কুলাউড়ায় ১৫০ পরিবার পেলো জাকাত ফাউন্ডেশনের ৯ হাজার কেজি চাল
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM

কুলাউড়ায় ১৫০ পরিবার পেলো জাকাত ফাউন্ডেশনের ৯ হাজার কেজি চাল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ১০:২৮:১৫ PM

কুলাউড়ায় ১৫০ পরিবার পেলো জাকাত ফাউন্ডেশনের ৯ হাজার কেজি চাল

ছবি: নিজস্ব


মৌলভিবাজারের কুলাউড়ায় অসহায়-দুস্থ ১৫০ পরিবারের মাঝে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ৯ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে। ২৪ জুলাই  (বৃহস্পতিবার) বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গনে  জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অসহায় দরিদ্র ১৫০ টি পরিবারের মাঝে পরিবার প্রতি ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিশ্বমন্দার প্রভাবে গত বেশকিছুদিন যাবৎ মুদ্রাস্ফীতি এবং খাদ্য দ্রব্যের মূল্য উর্দ্ধগতির কারনে এদেশের নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের পরিবারগুলো চরম দারিদ্রতার শিকার হচ্ছে। উক্ত পরিবারগুলেকে সহযোগিতা করাই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য।

উক্ত বিতরণ কার্যক্রমে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার দক্ষিন এশিয়ার ম্যানেজার, বাংলাদেশ সরকারের সাবেক সচিব  মাহবুবুল হক, কান্ট্রি ডিরেক্টর  নাহিদ সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মো.মহি উদ্দিন জাকাত ফাউন্ডেশন, বাংলাদেশ অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সরকারের স্থানীয় প্রশাসনিক ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। জাকাত ফাউন্ডেশন কর্তৃক গরীব ও বঞ্চিত মানুষের মধ্যে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ প্রোগ্রামটি সকল মহল কর্তৃক প্রশংসিত হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী