জুড়ীতে ১০ লাখ টাকার অবৈধ বেড় জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ AM

জুড়ীতে ১০ লাখ টাকার অবৈধ বেড় জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ১০:৪২:১৬ PM

জুড়ীতে ১০ লাখ টাকার অবৈধ বেড় জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দশ হাজার মিটার অবৈধ জগৎ বেড় জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় জুড়ী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে হাকালুকি হাওর থেকে বিভিন্ন সময়ে জব্দ করা অবৈধ জগৎ বেড় জালগুলো উপস্থিত থেকে পুড়িয়ে ধ্বংস করে জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। 

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি হুমকিতে পড়েছে। এই জালগুলো মাছ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই মাছের প্রজনন, দেশীয় মাছের পোনা রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মৎস্য বিভাগ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন করা হচ্ছে, যাতে তারা অবৈধ জাল ব্যবহার না করে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী