কুলাউড়ায় নিজ পিতাকে মা র ধ রের অভি*যোগে ছেলে গ্রে প্তা র
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM

কুলাউড়ায় নিজ পিতাকে মা র ধ রের অভি*যোগে ছেলে গ্রে প্তা র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ১০:৫২:৪৮ PM

কুলাউড়ায় নিজ পিতাকে মা র ধ রের অভি*যোগে ছেলে গ্রে প্তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পিতা-পুত্রের সম্পর্ককে কলঙ্কিত করে নিজ পিতাকে মারধরের অভিযোগে রুফুল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুফুল মিয়া উপজেলার কর্মধা ইউনিয়নের

বাবনিয়া গ্রামের নওয়াব উল্লাহর ছেলে।

থানা সূত্রে জানা যায়, রুফুল মিয়া দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ পিতা নওয়াব উল্লাহকে নানা অজুহাতে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত বুধবার (২৩ জুলাই ২০২৫) সকালেও তিনি পিতার উপর হামলা চালান। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ  অভিযান চালিয়ে রুফুল মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই রুফুলের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। সমাজে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, পিতার করা অভিযোগের ভিত্তিতে ছেলে রুফুল মিয়াকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী