বড়লেখা সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে পুশইন করল বি এস এফ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM

বড়লেখা সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে পুশইন করল বি এস এফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৫:৪৩:৪৮ PM

বড়লেখা সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে পুশইন করল বি এস এফ

সংগৃহিত


মৌলভীবাজারের বড়লেখার লাতু সীমান্তের কুমারশাইল দিয়ে ৫ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে কুমারশাইল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

বিজিবি সিলেট, বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার সকালের দিকে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তের পাহাড়ি এলাকায় ৫ জনের এ দলটি দিকভ্রান্তের মতো ঘুরাঘুরি করছিলেন। এ সময় টহলরত বিজিবি তাদের আটক করে নিজ হেফাজতে নিয়ে যায়। 

আটকদের মধ্যে ৪ জন পুরুষ ১ জন নারী। বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, গত এক সপ্তাহের মধ্যে তারা কাজের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তবে বিএসএফ তাদের আটক করে শুক্রবার ভোররাতে বড়লেখা কুমারশাইল সীমান্ত দিয়ে পুশইন করেছে।

বিজিবি জানায়, তাদের হাতে আটক ৫ জন মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা। আটকদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী