যুক্তরাজ্যে ছেলের হাতে প্রাণ গেল মৌলভীবাজারের বিলাত মিয়ার
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে ছেলের হাতে প্রাণ গেল মৌলভীবাজারের বিলাত মিয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৬:২১:০৭ অপরাহ্ন

যুক্তরাজ্যে ছেলের হাতে প্রাণ গেল মৌলভীবাজারের বিলাত মিয়ার

পতীকী ছবি


যুক্তরাজ্যের ওয়েলসের রাজ্যের  কার্ডিফ শহরে পুত্রের হাতে বাংলাদেশি পিতা হত‍্যার শিকার হয়েছেন। হত‍্যকান্ডের শিকার বাবার নাম হাজী আতাউর রহমান বিলাত মিয়া। ২২ জুলাই ভোর রাতে তিনি নিজ বাসায় এই হত‍্যার শিকার হন।

সত্তুরোর্ধ বিলাত মিয়া কার্ডিফ শহরের ব্রডওয়ে এলাকার বাসিন্দা। জানা গেছে, মানসিক সমস‍্যায় আক্রান্ত পুত্র সন্তান ২২ জুলাই মধ্যরাতে বাবার পেটে ও গলায় ছুরি চালিয়ে দিয়ে হত্যা করে। এসময় শব্দ পেয়ে বাসার অন‍্য রুমে থাকা মেয়ে ও মেয়ের জামাই আসলে তাদের উপর ঝাপিয়ে পড়ে ঘাতক। এরপর সে বাসার উপরের এ‍্যাটিক দিয়ে লাফিয়ে পড়ে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকেই বিলাত মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। 

ঘাতক পুত্র বেশকিছু দিন মানসিক হাসপাতালে ভর্তি ছিলো। কয়েকমাস আগে বাবা বিলাত মিয়া তাকে নিয়ে আসেন। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান , নিহত বিলাত মিয়ার স্ত্রী বছর দুয়েক আগে মারা যান । ঘাতক পুত্র দাবি করেছে, তার মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছে বাবাকে পাঠিয়ে দিতে। 

নিহত বিলাত মিয়ার গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলা সদরের উলুআইল গ্রামে ।

অপর এক পক্ষ বলছে বাবা বিলাত মিয়ার কাছে টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানানোয় এই হত‍্যাকান্ড হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের