বড়লেখা সী মা ন্ত দিয়ে ৫ জন পুশইন করলো বি এস এফ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM

বড়লেখা সী মা ন্ত দিয়ে ৫ জন পুশইন করলো বি এস এফ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৭:৪২:০২ PM

বড়লেখা সী মা ন্ত দিয়ে ৫ জন পুশইন করলো বি এস এফ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফের পুশইন করা ৫ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৫ জুলাই)  লাতু বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। তারা মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, আটককৃতরা সম্প্রতি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে দুইজন সাত দিন আগে এবং বাকি তিনজন পাঁচ দিন আগে ভারতে গিয়েছিলেন। ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইনের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃতদের তথ্য যাচাই বাচাই করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার বিকেলে জানান, আটককৃতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মধ্যে তিনজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী