বড়লেখায় লোডশেডিংয়ের প্রতিবাদে মা*নববন্ধন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM

বড়লেখায় লোডশেডিংয়ের প্রতিবাদে মা*নববন্ধন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ০২:৪৪:১০ PM

বড়লেখায় লোডশেডিংয়ের প্রতিবাদে মা*নববন্ধন


মৌলভীবাজারের বড়লেখা দিন দিন বেড়েই চলেছে লোডশেডিং। দিনে ও রাতের তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। বর্তমানে গ্রামাঞ্চলে বেশির ভাগ সময় লোডশেডিং চলছে।

এ অবস্থায় ঘন ঘন লোডশেডিং বন্ধে ও পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকিকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বড়লেখা পৌরশহরের শহিদ মিনার প্রাঙ্গণে বড়লেখা উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল, আয়োজক শরীফ উদ্দিন ইমন, স্বপন আহমেদ খান, ফাহাদ আহমেদ, কামরান আহমেদ, রুবেল আহমেদ, আব্দুল ওদুদ, কাওসার আহমেদ, ব্যবসায়ী মুমিন মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে বড়লেখায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

তারা অবিলম্বে লোডশেডিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ডিজিএম খায়রুল বাকিকে অপসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান। অন্যথায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকি শুক্রবার বিকেলে মুঠোফোনে বলেন, লোডশেডিং শুধু বড়লেখায় নয়, দেশের বিভিন্ন স্থানেও হচ্ছে। আর বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় ৮৪ হাজার গ্রাহকের বিদ্যুৎ চাহিদা ২৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ মিলছে মাত্র ১৪ থেকে ১৫ মেগাওয়াট। যার কারণে লোডশেডিং হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী