কুলাউড়ায় জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৬০ শিক্ষার্থী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM

কুলাউড়ায় জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৬০ শিক্ষার্থী

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ০৩:০৩:০৫ PM

কুলাউড়ায় জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৬০ শিক্ষার্থী


মৌলভীবাজারের কুলাউড়ায় মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে উপহার পেয়েছে ৬০ জন শিশু-কিশোর শিক্ষার্থী। শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে তাদের মাঝে উপহার বিতরণ করা হয়। 

স্থানীয় কাদিপুর ইসলামী যুব সংঘের আয়োজনে দ্বিতীয়বারের মতো টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কাদিপুর জামে মসজিদের মুতাওয়াল্লী শাহীন আহমদের সভাপতিত্বে ও মসজিদের ইমাম হাফিজ জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি, শিল্পী ও আলোচক, আত-তাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ।

আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল ও সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পুরসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ, সমাজসেবক মছব্বির আলী মছনু, আব্দুস সালাম, মো. সাকু মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ। 

দ্বিতীয়বারের প্রতিযোগিতায় এলাকার ৬০ জন শিশু ও তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ জন টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করে পুরস্কারের জন্য নির্বাচিত হয়। লটারির মাধ্যমে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান নির্ধারণ করা হয় এবং বাকি ৭ জনকে যৌথভাবে ৫ম স্থানের বিজয়ী ঘোষণা করা হয়। ১ম পুরস্কার বাইসাইকেল পায় শিক্ষার্থী রাফি। এছাড়া দুইজনকে সেলাই মেশিন, একজনকে চার্জার ফ্যান, সাতজনকে বিশেষ পুরস্কার ও অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বলেন, শিশু-কিশোররা বর্তমানে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণে মাদকাসক্ত হয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এলাকার শিশু-কিশোরদের খারাপ কাজ থেকে দূরে রাখতে ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়। এর আগেও সংগঠনের উদ্যোগে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য ৫০ শিশু-কিশোরকে পুরস্কার দেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া অনুষ্ঠানে এলাকা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং বর্তমানে দেশে অবস্থানরত কয়েকজন প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী