সরকারের ব্যর্থতায় হতাশা তৈরি হয়েছে : মৌলভীবাজারে নাহিদ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM

সরকারের ব্যর্থতায় হতাশা তৈরি হয়েছে : মৌলভীবাজারে নাহিদ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ০৩:৩১:৩২ PM

সরকারের ব্যর্থতায় হতাশা তৈরি হয়েছে : মৌলভীবাজারে নাহিদ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে নানা শক্তি মাঠে নেমেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। পুলিশ হত্যার দায় ২০২৪ এর আন্দোলনকারী যুবকদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এনসিপিকে দেশ গড়ার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

জুলাই পদযাত্রার অংশ হিসেবে মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের বেরিরপাড় পয়েন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সাংবাদিকতার মতো মহৎ পেশাকে যারা কলুষিত করছে, তারা দেশের স্বাধীনতার সাথেই প্রতারণা করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সরকারের আশ্বাসে আর বিশ্বাস নেই। আগামী ৩ আগস্ট রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করা হবে। এই আন্দোলন আর কোনোভাবেই ঠেকানো যাবে না।’

এর আগে দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতা-কর্মীরা। পদযাত্রাটি প্রেসক্লাব, শাহ মোস্তফা রোড হয়ে বেরিরপাড়ে সভাস্থলে গিয়ে শেষ হয়। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী