শ্রীমঙ্গলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM

শ্রীমঙ্গলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ০৪:২৩:৩৬ PM

শ্রীমঙ্গলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সম্পন্ন হলো 'জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ' অনুষ্ঠান। শনিবার (২৫ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ শপথগ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইসমাইল হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন।

এছাড়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়, যা ঢাকা থেকে সম্প্রচারিত হয়। পরে হলরুমে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন আমন্ত্রিত অতিথি ও উপস্থিত বিশিষ্টজনেরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী