কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০১ PM

কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০৪:৪২:৪৭ AM

কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত

কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে মঙ্গলবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ অক্টোবর)  সকালে অনুষ্ঠিত উঠান বৈঠকে তথ্যসেবা কর্মকর্তা স্বর্ণালী সিনহার সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, বাগান পঞ্চায়েত চার্লস সুনো।

তথ্যসেবা সহকারী আমিনা আক্তারের সঞ্চালনায় বৈঠকে  তথ্যসেবা সহকারী নিশা রানী দেব, বিশাল কানুসহ অর্ধশতাধিক নারী সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, নারীর ক্ষমতায়ন ও তথ্যকেন্দ্রের বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করা হয়।

ডিডি



শীর্ষ সংবাদ: