জুড়ীতে গ্রাউকের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ AM

জুড়ীতে গ্রাউকের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০৬:৪৯:৫৫ PM

জুড়ীতে গ্রাউকের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে স্থানীয় উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা 'গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) উপজেলার সোনারুপা চা-বাগান হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চা-বাগানের শ্রমিক সহ বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ৫ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করেন গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব তাজুল ইসলাম সহ অনেকেই।

দিনব্যাপী চক্ষু শিবিরে রোগীদের মাঝে পরীক্ষা-নিরীক্ষার পর ঔষধপত্র, চশমা ও পরিবেশ বন্ধু গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া প্রায় ৫০জন ছানিপড়া রোগীর অপারেশনের জন্য বাছাই করা হয়। এ পর্যন্ত গ্রাউকের অধীনে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং দেড় শতাধিক এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর জন্য ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশনসহ লেন্স স্থাপন করা হয়। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী