কুলাউড়ায় জা মা য়া তে র মেয়র প্রার্থী জাকির হোসেন!
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় জা মা য়া তে র মেয়র প্রার্থী জাকির হোসেন!

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ১১:৪৬:৪৭ অপরাহ্ন

কুলাউড়ায় জা মা য়া তে র মেয়র প্রার্থী জাকির হোসেন!

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীর নাম ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  এ উপলক্ষ্যে জামায়াতের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের আমীর রুহুল আমিন রইয়ব এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে উপস্থিত দায়িত্বশীলদের ঐক্যমতে আগামী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী জাকির হোসাইন এর নাম ঘোষনা করেন জেলা সেক্রেটারি। এ ছাড়া ও জাকির হোসেন জেলা জামায়াতের শুরা সদস্য ও কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমিরের দায়িত্বে রয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের