বড়লেখা সীমান্তে ৬ শিশুসহ ১০ রোহিঙ্গা আ ট ক করেছে বি জি বি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

বড়লেখা সীমান্তে ৬ শিশুসহ ১০ রোহিঙ্গা আ ট ক করেছে বি জি বি

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ০৫:২৭:০৮ অপরাহ্ন

বড়লেখা সীমান্তে ৬ শিশুসহ ১০ রোহিঙ্গা আ ট ক করেছে বি জি বি

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় একজন পুরুষ তিননারী ছয় শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ৫২ বিজিবি।

সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার করমপুর সীমান্ত এলাকা থেকে ৫২-বিজিবির লাতু বিওপির একটি টহল দল তাদের আটক করে। 

বিজিবি জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে প্রায় পাঁচ বছর আগে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যায়। সম্প্রতি তারা সেদেশের পুলিশের হাতে আটক হন। সোমবার (২৮ জুলাই) রাতে বিএসএফ তাদের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করে। 

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের