শ্রীমঙ্গলে পাঁচদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০০ AM

শ্রীমঙ্গলে পাঁচদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ০৩:১৯:২৯ PM

শ্রীমঙ্গলে পাঁচদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। "কৃষিই সমৃদ্ধি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে" প্রতিপাদ্যে বিষয় সামনে অতিথিদের সাথে নিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

এই মেলা অনুষ্ঠিত হচ্ছে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায়। মঙ্গলবার (২৯ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলাটির অনুষ্ঠানে যাত্রা শুরু হয়।শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

মেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলাউদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।এছাড়াও এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলায় মোট ১৪টি স্টল অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী