ছবি:নিজস্ব
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সিন্দুরখাঁন বাজারে সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। এর ফলে রতিনিয়ত বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়চেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
আজ সোমবার (২৯ জুলাই) সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জসিম উদ্দিনের উপস্থিতিতে সরকারি রাস্তা ও আশপাশের জমির মাপজোঁক কার্যক্রম পরিচালনা করা হয়। মাপজোঁক শেষে দেখা যায়, বাজারের রাস্তাসহ একাধিক সরকারি জমি স্থানীয় কিছু ব্যবসায়ীর দখলে রয়েছে।
এ পরিস্থিতিতে ইউপি চেয়ারম্যান সবাইকে অনুরোধ করে বলেন, "সরকারি রাস্তার উভয় পাশে অন্তত ৫ ফুট জায়গা স্বেচ্ছায় ছেড়ে দিন। না হলে ভূমি অফিস বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।"
চেয়ারম্যান আরও জানান, জনগণের স্বার্থে ও বাজারে যানজট নিরসনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং জনসচেতনতা তৈরি করতেই শুরুতেই অনুরোধ জানানো হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




