জুড়ীতে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০১ AM

জুড়ীতে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০৫:২৩:০০ PM

জুড়ীতে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফাইল ফটো


মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) গ্র্যান্ড শাপলা কনভেনশন হলে ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের বাংলাদেশ জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রেজা, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আজিম উদ্দিন, সাবেক মৌলভীবাজার জেলা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা সেক্রেটারি মো: জসিম উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমির এডভোকেট শাখাওয়াত হোসেন, জেলা কলেজ সম্পাদক তারেক মিয়া, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, জুড়ী দক্ষিণ সভাপতি নাজমুল ইসলাম, জুড়ী পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাহফুজ আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মৌলভীবাজারের জলপ্রপাত শিল্পীগোষ্ঠী। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী আমিনা জান্নাত ছুনিয়া, তাসনুবা জান্নাত সাদিয়া ও আশফাক হোসাইন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী