ছবি:নিজস্ব
শ্রীমঙ্গলবাসীর জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, স্বচ্ছ ও নাগালের মধ্যে আনতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ (মেসার্স রবি এন্টারপ্রাইজ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ মনোরঞ্জন বাবুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ কেন্দ্রের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ইসলাম উদ্দিন বলেন “ভূমি সংক্রান্ত যেকোনো সেবা এখন থেকে আরও সহজে, নির্ভরযোগ্যভাবে ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে এই সেবা কেন্দ্র থেকে। সরকারি নির্ধারিত ফি’র বিনিময়ে সঠিক ও ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মোঃ আব্দুল বাছির ও সাধারণ সেবা প্রত্যাশীরা।
রবি এন্টারপ্রাইজের কর্ণধার মো. রবি উদ্দিন জানান, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে—সরকারি ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। যেন মানুষ দালালচক্রের হয়রানি ছাড়াই স্বচ্ছ ও নির্ভরযোগ্যভাবে সেবা গ্রহণ করতে পারে।”
এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান ও ম্যাপ সংগ্রহসহ নানা ধরণের আধুনিক ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




