৩৪ বল খেলেই অলআউট ভারত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ AM

৩৪ বল খেলেই অলআউট ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ০৬:০৫:২৮ PM

৩৪ বল খেলেই অলআউট ভারত

সংগৃহিত


ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ৬ উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। তবে সেই সংগ্রহকে খুব বেশি বড় করা হয়নি তাদের। আগের দিনের ২০৪ রানের সঙ্গে আর ২০ রান যোগ করতেই আজ বাকি ৪ উইকেট হারিয়েছে ভারত।

প্রথম দিনে ৬৪ ওভার খেলা ভারত আজ মাত্র ৩৪ বল খেলতেই অলআউট হয়েছে। তাতে ২২৪ রানেই থামতে হএয়ছে শুবমান গিলের দলকে।

দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেছেন গাস আটকিনসন।

এদিন ভারতের হয়ে ব্যাটিং শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও করুন নায়ার। এর মধ্যে নায়ার গতকালের ৫২ রানের সঙ্গে আর ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন। সুন্দর ফিরেছেন ব্যক্তিগত ২৬ রানে।

তাদের বিদায়ের পর আর কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। পরের দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজের রানের খাতাই খোলা হয়নি। তাতে দ্বিতীয় দিনের সকালে অল্প সময়েই গুটিয়ে গেল ভারত।

সফরকারীদের অলআউট করে ব্যাট করতে নামা ইংল্যান্ড এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ৯৩ রান তুলেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব