ভিনির সবচেয়ে বড় স্বপ্ন ব্রাজিলের শিক্ষা ব্যবস্থা উন্নতি করা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ AM

ভিনির সবচেয়ে বড় স্বপ্ন ব্রাজিলের শিক্ষা ব্যবস্থা উন্নতি করা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ১১:০২:৪৯ PM

ভিনির সবচেয়ে বড় স্বপ্ন ব্রাজিলের শিক্ষা ব্যবস্থা উন্নতি করা

ছবি : সংগৃহীত


সর্বশেষ ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর দলটির ফুটবলাররা নিজেদের মতো করে ছুটি কাটিয়েছেন। এখন নতুন মৌসুমের প্রস্তুতি শুরুর অপেক্ষায় ভিনিসিয়ুস জুনিয়ররা।

এই অবসর সময়ে ‘জিকিউ স্পেন’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভিনিসিয়ুস। সেখানে তিনি বলেছেন, 'আমি ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি, তবে আমার এখনও অনেক স্বপ্ন আছে। আমার ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চাই, জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় প্রতিযোগিতা জিততে চাই এবং পরবর্তী প্রজন্মকে তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করতে চাই।'

'আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো, এমন একটা লেগ্যাসি রেখে যাওয়া, যা ফুটবলের সীমানা ছাড়িয়ে যাবে, বিশেষ করে ব্রাজিলের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমার ফাউন্ডেশনের মাধ্যমে যে সব কাজ আমি করছি।'-যোগ করেন তিনি।

রিয়ালের মতো ক্লাবে খেলা এবং ব্রাজিলের জার্সিতে মাঠে নামাটা এখনো ভিনির কাছে স্বপ্নের মতো, 'বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ও আমার জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলা এখনও স্বপ্নের মতো মনে হয়। আমি জানি আমার যাত্রা অন্যদের অনুপ্রাণিত করে, বিশেষ করে সেখানকার শিশুদের, যেখান থেকে আমি এসেছি।'

'আমার গল্প কাউকে তার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করতে পারে, এটা আমার কাছে অনেক কিছু। সবচেয়ে বড় মঞ্চে আমার দল, আমার দেশ ও আমার পরিবারের প্রতিনিধিত্ব করা এমন কিছু, যা আমি কখনই হালকাভাবে নেব না।'-যোগ করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব