কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃ ত্যু
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০০ AM

কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৬:৪৭:২৫ PM

কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃ ত্যু

সংগৃহিত


মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে এই ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাওয়া বেগমের একটি হাত নেই। ট্রেনের ভিতরে ভিক্ষা করেই জীবন চালান তিনি। আজ সকালে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌছলে হাওয়া বেগম ট্রেন থেকে পড়ে  গেলে ট্রেনের চাকায় তার দুটি পা কেটে যায়। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, "মারা যাওয়া নারীর নাম হাওয়া বেগম (৪০) বলে জানা গেছে। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠাচ্ছি।"

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী