কুলাউড়ায় বি*এসএফের হাতে আ*টক দুই কিশোর, পরে হস্তান্তর
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০২ AM

কুলাউড়ায় বি*এসএফের হাতে আ*টক দুই কিশোর, পরে হস্তান্তর

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ০২:৩৭:১৪ PM

কুলাউড়ায় বি*এসএফের হাতে আ*টক দুই কিশোর, পরে হস্তান্তর

প্রতীকী ছবি


আন্তর্জাতিক সীমানারেখা অতিক্রম করে ভারতে গিয়ে মুঠোফোনে ছবি তুলছিল বাংলাদেশি দুই কিশোর। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহলদল তাদের আটক করে নিয়ে যায়। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে দুই কিশোরকে ফেরত দেয়ার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (২ আগস্ট) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। 

ওই দুই কিশোর হলো- কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।

আলীনগর সীমান্ত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া রবিবার (৩ আগস্ট) সকালে মুঠোফোনে বলেন, ওই দুই কিশোর শনিবার বিকেলের দিকে একটি মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা ১ হাজার ৮৪৫ নম্বর মূল সীমান্ত খুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। সেখানে দু'জনে মিলে মুঠোফোনে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহলদলের নজরে পড়ে বিষয়টি। তারা (বিএসএফ) দুই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির এই কর্মকর্তা বলেন, দুই কিশোরের স্বজনরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে বিষয়টি তাদের সংশ্লিষ্ট এলাকায় বিজিবির ক্যাম্পে জানান। এরপর সীমান্তের ওপারের বিএসএফ'র ১৯৯ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিজিবি বিষয়টি নিশ্চিত হয়। বিজিবির পক্ষ থেকে দুই কিশোরকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ দুই কিশোরকে হস্তান্তর করে। এ সময় কিশোরদের স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন।

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, হস্তান্তরের পর দুই কিশোর জানায় তারা ভুল করে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিল। আটকের পর বিএসএফ তাদের মারধর করেনি, কোনো নির্যাতন চালায়নি। দুই কিশোরকে কুলাউড়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী