ছবি: নিজস্ব
ঐতিহাসিক জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখার এবং অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে ছাত্র-জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা দুইটার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্ট এসে জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য, সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান, হাজি সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, মির্জা আবুল কাশেম স্বপন, সানোয়ার হাসান সুনু, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, দিলু মিয়া, শামসুল হক, তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য আছকির আলী, যুক্তরাজ্য যুবদলের সহ-সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক শামিম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এদিকে দুপুর থেকে জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা এসে অনুষ্ঠানে যোগ দেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




