জুলাই গ ণ অ ভ্যু ত্থা নে তাহিরপুরে বিএনপির বিজয় মি ছি ল
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ PM

জুলাই গ ণ অ ভ্যু ত্থা নে তাহিরপুরে বিএনপির বিজয় মি ছি ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ১১:১৫:৫১ PM

জুলাই গ ণ অ ভ্যু ত্থা নে তাহিরপুরে বিএনপির বিজয় মি ছি ল

ছবি: নিজস্ব


জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদে পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপি বিজয় মিছিল করেছে।

মঙ্গলবার ( ৫ আগষ্ট) সকালে বিজয় মিছিল উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে দলীয় কায্যালয়ে মিলিত হয় নেতাকর্মীরা। 

পরে বিএনপি দলীয় কায্যালয় থেকে বের হয়ে বিশাল মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে পূর্ব বাজারে মিলিত হয়।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বক্তব্য রাখেন।

উপজেলা আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক জুনাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালমা নজির,আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান উজ্জ্বল,রাকাব উদ্দিন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ,উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম,ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।

এসময় উপজেলা যুবদল,কৃষক দল,মৎস্যজীবি দল,সেচ্ছাসেবকদল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার