ছবি: নিজস্ব
কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ০৫ আগস্ট জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় ব্ক্তারা বলেন, জুলাই গণঅভ্যূত্থান দিবসের মুল প্রতিপাদ্য বিষয় হলো- বাক স্বাধীনতা, সবার অংশগ্রহনমূলক রাষ্ট্র পরিচালনা এবং সুশাসন প্রতিষ্টা করা। জুলাই অভ্যূত্থান যাতে কোন কারণে ব্যর্থতায় রূপ না নেয় সেজন্য জুলাই যোদ্ধাদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ছাত্র প্রতিনিধি, ইমন আহমদ, শামীম আহমদ, রুহিন হোসাইন, মো: জাহিদুল ইসলাম ফেরদাউস, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ, শেখ রানা, আল আদনান চৌধুরী, ও নাহিদ রহমান প্রমুখ।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, হোসাইন আহমদ।
জৈন্তাবার্তা / মনোয়ার




