বড়লেখায় পুলিশের অভি*যানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রে প্তা র
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৮ AM

বড়লেখায় পুলিশের অভি*যানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রে প্তা র

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ০৫:৪০:৩৩ PM

বড়লেখায় পুলিশের অভি*যানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রে প্তা র

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আব্দুল আহাদ নামে একজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গজবাগদ এলাকার মৃত সামছুলের হকের ছেলে ছাদ উদ্দিন ছাদু (৫৫), দক্ষিণভাগ এলাকার আকদ্দছ আলীর ছেলে সাহেল আহমদ (২৫), দেউলগ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রুয়েল আহমদ (৪০) ও তার স্ত্রী জুবেদা বেগম (৩০) এবং বালিচর এলাকার সামছুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদকে (৩৫)। অভিযানের সময় আব্দুল আহাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

বড়লেখা থানার অফিসার ইনচার্য মো. মাহবুবুর রহমান মোল্লা পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী