কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে ট্রেন যাত্রীদের ৮ দফা দাবি ঘোষণা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে ট্রেন যাত্রীদের ৮ দফা দাবি ঘোষণা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ০৭:৪০:৩২ অপরাহ্ন

কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে ট্রেন যাত্রীদের ৮ দফা দাবি ঘোষণা

ছবি: নিজস্ব


কুলাউড়া উপজেলা তথা সিলেটি ট্রেনযাত্রীরা (বৃহস্পতিবার) ০৭ আগস্ট স্থানীয় একটি অভিজাত রেস্তোরায় সংবাদ সম্মেলন করে ৮ দফা দাবি ঘোষণা করেন। এছাড়া ০৯ আগস্ট শনিবার সকাল ১১ টায় রেলওয়ে স্টেশনে এক মানব বন্ধন কর্মসূচি আহবান করেন ।

ট্রেন যাত্রীদের ৮ দফা দাবি হলো- সিলেট- ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া- সিলেট সেকশনে অন্তত  একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট- ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

ট্রেন যাত্রীদের পক্ষে সংবাদ সম্মেলনে কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে দাবিদাওয়া উত্থাপন করেন এম আতিকুর রহমান আখই। সহমত ব্যক্ত করে বক্তব্য দেন খালেদ পারভেজ বখস, ময়নুল হক পবন, এম মোক্তাদির হোসেন ও একেএম জাবের আহমদ প্রমুখ।

শনিবারের মানববন্ধনে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে অংশ গ্রহনের উদাতত্ আহ্বান জানান সমন্বয়করা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের