মৌলভীবাজারে ব্যবসায়ীকে পি*টিয়ে হ*ত্যা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৮ AM

মৌলভীবাজারে ব্যবসায়ীকে পি*টিয়ে হ*ত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০১:২৯:৩৩ PM

মৌলভীবাজারে ব্যবসায়ীকে পি*টিয়ে হ*ত্যা


মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে নিজ দোকানে রুবেল আহমদ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। তিনি সদাইপাতি (এফ রহমান ট্রেডিং) এর মালিক ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি দোকানে ঢুকে রুবেলকে মারধর করে পালিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

রুবেলের চিৎকার শুনে আশপাশের সিএনজি চালকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথেই তার মৃত্যু হয়।

নিহত রুবেল আহমদের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

রুবেলের পরিবারের অভিযোগ, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা রুবেল হত্যার দ্রুত বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ জানার জন্য তদন্ত চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী