জগন্নাথপুরে যাত্রীবাহী বাস খাদে, আ হ ত ৮
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ AM

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস খাদে, আ হ ত ৮

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৫:৩২:১৪ PM

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস খাদে, আ হ ত ৮

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও পয়েন্ট নামক স্থানে।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ঢাকা থেকে সুনামগঞ্জ অভিমুখে রূপসী বাংলা নামের একটি যাত্রীবাহী বাস আসার পথে আঞ্চলিক মহাসড়কের গোতগাঁও নামক পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ কমপক্ষে ৮ জন যাত্রী আহত হন। যদিও খাদে পানি থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে আহতদের মধ্যে কেউ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা না নেয়ায় নাম—পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর যে ভাবে পেরেছেন বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানান।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, এ দুর্ঘটনায় ৭/৮ জন আহত হয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

তারেক রহমানের সফরের পর ভোটের মাঠে নতুন উদ্যম: এমরান আহমদ চৌধুরী
রাইডার্সদের সঙ্গে মতবিনিময় ও সরস্বতী পূজা পরিদর্শনে খন্দকার মুক্তাদির
ধর্ম বিশ্বাস আলাদা হলেও মানবকল্যাণই মূল লক্ষ্য- এম এ মালিক
কারো করুণায় নয়, নিজেদের শক্তিতেই গড়ব মর্যাদাবান বাংলাদেশ- আরিফুল হক চৌধুরী
ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা হবে: খন্দকার মুক্তাদির
হবিগঞ্জ-৪ আসন: তারেক রহমানের সফরে উজ্জীবিত নেতাকর্মীরা
জৈন্তাপুরে পরিত্যক্ত এ*য়ারগান উ*দ্ধার
জৈন্তাপুরে চো*রাকারবারিদের সঙ্গে বি*জিবির সং*ঘর্ষ, আ*হত ৪
মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা দেশের মানুষের কাছে স্পষ্ট
জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা