ছবি : নিজস্ব
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে পরিষদ সভাকক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, তথ্য কর্মকর্তা তাসপিয়া রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা আনোয়ারুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এখলাছ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকি, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ.দা.) আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্ত ভৌমিক।
বক্তব্য রাখেন শিশু বক্তা নওরীন, তাহসিন ও মিথিলা। পরে শেখ রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভাশেষে আয়োজিত চিত্রাঙ্কন ও বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এম সি




