মৌলভীবাজারে বাঁশঝাড় থেকে অজগর উদ্ধার
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বাঁশঝাড় থেকে অজগর উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৬:৫০:৪২ অপরাহ্ন

মৌলভীবাজারে বাঁশঝাড় থেকে অজগর উদ্ধার

সংগৃহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে সংকটাপন্ন প্রজাতির একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার (৮ আগস্ট) সকালে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় রিহাব কেমিক্যাল সংলগ্ন জসীম উদ্দিনের গরুর খামারের পাশের বাঁশঝাড়ে সাপটি দেখা যায়।

সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বাংলানিউজকে বলেন, শুক্রবার  সকালে গরুর খামারের পাশে একটি বাঁশঝাড়ে হঠাৎ একটি সাপ দেখতে পান স্থানীয়রা। পরে তারা খবর দিলে আমরা বাঁশঝাড়ের ওপর থেকে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে আসি। উদ্ধারকাজে আমার সঙ্গে ছিলেন পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে ওই এলাকায় হাঁস-মুরগি খেয়ে ফেলছিল একটি সাপ, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর অজগরটি উদ্ধার হলো।

বন্যপ্রাণী সূত্র জানায়, অধিকাংশ অজগর কিছুটা বৃক্ষবাসী। বনে-জঙ্গলে এদের পাওয়া যায়। তবে নদী, হাওর কিংবা ঝিলের সন্নিকটে এদের বেশি দেখা যায়। অজগর স্তন্যপায়ী, পাখি এবং সরীসৃপ জাতীয় প্রাণী নির্বিচারে খায়। তবে স্তন্যপায়ী প্রাণী বেশি পছন্দ করে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইঁদুর, খরগোশ, ছাগল, ভেড়া, শিয়াল এবং হরিণ শিকার করে। খাবার পূর্বে অজগর শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে।

আইইউসিএন, বাংলাদেশের তালিকা অনুযায়ী অজগরের এই প্রজাতিটি  ‘সংকটাপন্ন প্রজাতি’ হিসেবে তালিকাভুক্ত।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের