কুলাউড়ায় চিহ্নিত স ন্ত্রা সী সাজেদকে এলাকা থেকে ব হি ষ্কা র
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় চিহ্নিত স ন্ত্রা সী সাজেদকে এলাকা থেকে ব হি ষ্কা র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৮:৩১:১৫ অপরাহ্ন

কুলাউড়ায় চিহ্নিত স ন্ত্রা সী সাজেদকে এলাকা থেকে ব হি ষ্কা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাজেদ মিয়াকে (বর্তমানে জেলহাজতে) এলাকা থেকে বহিষ্কার করেছে এলাকাবাসী।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জয়পাশা এলাকার মুরব্বি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে জয়পাশা ৬নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ডের মধ্যরাস্থায়  এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সাজেদ মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, নারী নির্যাতন, মাদক ব্যবসা ও এলাকাবাসীর সঙ্গে অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও বহুবার বৈঠক করে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। এছাড়া তার স্ত্রীও এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকেও সমাজ থেকে বহিষ্কার  করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন মতিউর রহমান মতই (সাবেক কাউন্সিলর, ৭নং ওয়ার্ড, কুলাউড়া পৌরসভা)। স্বাক্ষর করেন জয়পাশা ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনূর রসীদ, জয়পাশা ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু, সাজেদ মিয়ার চাচা বাড়ির মুরব্বি শেখ আলী আজন এবং সাজেদ মিয়ার বাবা শেখ রজমুল আলী এবং উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসির  নেতৃত্বে পুলিশ টহল টিমের সদস্য ছাদেক আহমেদ ও ফাইজুল ইসলাম। ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কলিম আহমেদ,এম হাজির আলী, বাদশা মিয়া, ওহিদ বক্স মান্না, শামিম আহমেদ, মাওলানা ইমরান আহমেদ, মাসুদ রানা, মইনুল ইসলামসহ এলাকার প্রায় দুই শতাধিক মানুষ বৈঠকে উপস্থিত থেকে স্বাক্ষর করে বৈঠকের সিদ্ধান্তের সমর্থন জানান।

এসময় সিদ্ধান্ত নেওয়া হয়, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত সবার তালিকা সংগ্রহ করে আগামী শুক্রবার নতুন বৈঠকের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মো ওমর ফারুক বলেন, "সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় এলাকাবাসীর পাশে থাকবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের