নিজ ঘরে মিলল সাবেক ছাত্রদল সভাপতির গ লা কা টা লা শ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

নিজ ঘরে মিলল সাবেক ছাত্রদল সভাপতির গ লা কা টা লা শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৬:৪৪:৫২ অপরাহ্ন

নিজ ঘরে মিলল সাবেক ছাত্রদল সভাপতির গ লা কা টা লা শ

সংগৃহিত


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামে এক সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত রাফি আহমেদ ছিলেন রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে।

পরিবারের বরাতে জানা গেছে, ভোরে রাফি ঘুম থেকে উঠছিলেন না; ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে গেলে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি, তবে এখনও হত্যার কারণ জানা যায়নি।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকনজি জানিয়েছেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত চলছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের