জগন্নাথপুরে নদীতে মিলল যুবকের ম*রদেহ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ PM

জগন্নাথপুরে নদীতে মিলল যুবকের ম*রদেহ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ০১:২০:২২ PM

জগন্নাথপুরে নদীতে মিলল যুবকের ম*রদেহ


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী থেকে মছব্বির আহমদ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে শুক্রবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ (মরাকালনীরচর) এলাকার কুশিয়ারা নদী থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। মছব্বির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে নৌকাযোগ ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন মছব্বির আহমদ। এ ঘটনার পরদিন মছব্বিরের বড় ভাই আলাল মিয়া মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার দুইদিন পর শুক্রবার রাতে জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে ভাসমান মরদেহ পাওয়ার সংবাদে মছব্বিরের ভাই আলাল মিয়া এসে মরদেহ শনাক্ত করেন।

এ ব্যাপারে আলাল মিয়া মুঠোফোনে বলেন, গত বুধবার আমার ভাই তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। শুনেছি নদী পাড় হতে গিয়ে নৌকা থেকে সে পড়ে যায়। কিন্তু কিভাবে পড়েছে তা সঠিক জানি না।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর