বড়লেখায় অপরিকল্পিত দেয়াল নির্মাণ, ভাঙনের ঝুঁকিতে খাসিয়াদের ১০ বসত ঘর
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৯ AM

বড়লেখায় অপরিকল্পিত দেয়াল নির্মাণ, ভাঙনের ঝুঁকিতে খাসিয়াদের ১০ বসত ঘর

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ০৪:০৮:৪৮ PM

বড়লেখায় অপরিকল্পিত দেয়াল নির্মাণ, ভাঙনের ঝুঁকিতে খাসিয়াদের ১০ বসত ঘর

ছবি:নিজস্ব


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সিলেট বনবিভাগের বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়জলপ্রপাতসংলগ্ন মাধবছড়ার এক পাশে প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ এবং গড় উচ্চতা ১১ ফুটের একটি আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ চলছে। কিন্তু অপরিকল্পিত ভাবে ছড়ার মাঝামাঝি অংশে দেয়াল নিবসতঘর ভেঙ্গে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

পাহাড়ী ঢলে ভাঙনের ঝুঁকিতে তাকা ১০ খাসিয়া পরিবারের বসতঘর বিলিন হওয়ার আংশকায় তাদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। ভুক্তভোগীদের দাবি,ছড়ার মাঝ বরাবর না গিয়ে দেয়ালটি যদি মাত্র ৪-৫ ফুট উত্তরে সরিয়ে নির্মাণ করা হতো, তাহলে খাসিয়া পরিবারগুলোর বসতঘর ভাঙনের ঝুঁকি এড়াতে পারত। তারা দুই মাস ধরে বনবিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় ইউএনওকেও বিষয়টি মৌখিকভাবে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সরেজমিনে মাধবকুণ্ড মাধব পুঞ্জিতে গেলে, পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) ওয়ানবর এল,গিরি অভিযোগ করে বলেন, বনবিভাগ ছড়ার তীরবর্তী বসতিদের ঘরবাড়িকে চরম ঝুঁকির মুখে ফেলে অপরিকল্পিত ভাবে ওয়াল নির্মাণ করছে।

ছড়ার অপর তীরে পর্যাপ্ত খোলা জায়গা থাকা সত্ত্বেও প্রায় ছড়ার মাঝা মাঝি অংশে দেওয়াল নির্মাণ করা হচ্ছে, যার ফলে ভারি বৃষ্টিপাত বা পাহাড়ি ঢলে পানি ঘুরপাক খেয়ে অন্তত ১০টি খাসিয়া পরিবারের ঘরবাড়ি ভেঙে ছড়ায় বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।ভাঙনে বসতবাড়ি হারানোর শঙ্কায় তাকা বিনিং লাপাসাম, কল্পনা সার্তি, প্রনতি ইয়াং, ইয়ুং, জনজলী মারলিয়া, জ্যাতিলা হাজং, এমিলি মুখিম, বেরনিকা খাইন, নিবিং পঃসেনেম, লিটন বুনার্জি ও আইলিন,তারা জানান, কাজ শুরুর আগেই তারা বনবিভাগের কর্মকর্তাদের অনেকবার জানিয়েছিলেন, মাত্র ৪-৫ ফুট সরিয়ে দেওয়াল নির্মাণ করলে তাদের ১০টি বসতঘর ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যেত। তবে বনবিভাগের পক্ষ থেকে বলা হয়েছিল, পরে ওই তীরের অন্য একটি প্রকল্পের জন্য দেওয়াল পুনরায় নির্মাণ করা হবে। আমাদের বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার পর প্রকল্প নিলে আমাদের কী লাভ হবে? এছাড়া ইউএনওকে মৌখিকভাবে অবগত করেছি। তিনি বনবিভাগকে ব্যবস্থা নিতে বললেও বনবিভাগ শোনেনি। এবিষয়ে বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, মাধবছড়ার একতীরে আরসিসি রিটেইনিং দেয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে। অপরতীরের একাংশে খাসিয়াদের ১০টি পরিবারের বাড়িঘর রয়েছে। এগুলোর ভাঙন রোধে পরবর্তীতে গাইডওয়াল নির্মাণের প্রকল্প নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী