ছবি: নিজস্ব
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্টদের পুনর্বাসন ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০আগষ্ট) সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে “ফ্যাসিবাদ বিরোধী সচেতন নাগরিকবৃন্দ”-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মেহেদী হাসান রুকনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাজাহান, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফফার, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা কাজী রশীদ আহমদ,ইসলামি আন্দোলন জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ কামাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা,যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমান সহ সচেতন নাগরিক বৃন্দ।
বক্তারা বলেন,— ৫ আগস্টের পর সারাদেশে পরিবর্তন এলেও জামালগঞ্জে এখনো ফ্যাসিস্টদের প্রভাব রয়ে গেছে।হাজারো শহীদের রক্তে অর্জিত সাফল্য বিনষ্ট হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে এড়িয়ে চলেন ইউএনও। জামালগঞ্জ বাসী ৫ আগস্টের পূর্বের দোসরকে আর দেখতে চায় না। তারা অভিযোগ করেন, বিনা টেন্ডারে সরকারি প্রকল্পের কাজ অনিয়ম দূর্নীতির মাধ্যমে নিজের লোক দিয়ে করছেন ইউএনও। জামালগঞ্জের জনগণ কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবে না।
বক্তারা অবিলম্বে ইউএনওকে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন— দাবি মানা না হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে টেনে হেঁচড়ে বিদায় করা হবে। ইউএনও মুশফিকীন নূরকে এক সপ্তাহের মধ্যে প্রত্যাহর করতে হবে। যদি প্রত্যাহার করা না হয় আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তরা।
জৈন্তাবার্তা / মনোয়ার




