বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ এর নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৭ আগস্ট উপজেলা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জুড়ী কলেজ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবেদ রাজা।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডা. মোস্তাকিম হোসেন বাবুল ও মোহাম্মদ নজরুল ইসলামসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির নির্বাচনে সভাপতি পদে মাছুম রেজা ও দেওয়ান আইনুল হক, সহ-সভাপতি পদে মো. হেলাল উদ্দিন ও মো. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান আসকর ও মো. মতিউর রহমান চুনু, যুগ্ম সম্পাদক পদে মো. মোশতাক খাঁন, মো. নজমুল ইসলাম ও মামুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল উদ্দিন ও আব্দুল লতিফ মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ১৭ আগস্ট বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শহরের মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জৈন্তা বার্তা/আরআর




