বড়লেখায় জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল পালন প্রশিক্ষণ ও বিতরণ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ PM

বড়লেখায় জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল পালন প্রশিক্ষণ ও বিতরণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০৬:৫২:৪৪ PM

বড়লেখায় জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল পালন প্রশিক্ষণ ও বিতরণ

ছবি:নিজস্ব


জালালাবাদ ফাউন্ডেশনের ছাগল পালন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের বড়লেখায় অসহায় ও দুস্থ বিভিন্ন পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল পালন প্রশিক্ষণ ও ছাগল বিতরণ করা হয়েছে। 

সোমবার (১১আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগিদের ছাগল পালন প্রশিক্ষণ ও ছাগল বিতরণ  অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪টি পরিবারের মাঝে দুটি করে ২৮টি ছাগল দেয়াহয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম।

জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম এনাম আহমদের সভাপতিত্বে ও জালালাবাদ ফাউন্ডেশনের বড়লেখা উপজেলা প্রকল্প পরিচালক সাংবাদিক আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ ও ছাগল বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, দাসেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস শুকুর, সহ-সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দিন,সাবেক সেনা সদস্য ইমাম উদ্দিন, নিসচা’র বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, বিএনপি নেতা নুরুল ইসলাম নুনু প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী