ভা র তে র বাণিজ্যমন্ত্রীকে চিঠি এখনও সাড়া পাওয়া যায়নি: বাণিজ্য উপদেষ্টা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৭ AM

ভা র তে র বাণিজ্যমন্ত্রীকে চিঠি এখনও সাড়া পাওয়া যায়নি: বাণিজ্য উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ০৪:৫৫:১৪ PM

ভা র তে র বাণিজ্যমন্ত্রীকে চিঠি এখনও সাড়া পাওয়া যায়নি: বাণিজ্য উপদেষ্টা

ফাইল ফটো


বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনার জন্য ভারতের বাণিজ্যমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে। তবে এখনও দিল্লির সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা জানালেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার। উন্মুক্ত করে দেয়া হবে আমদানিও।

অন্তর্বর্তী সরকার জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করবে, এমন তথ্যও দেন শেখ বশিরউদ্দীন।

এদিকে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমানো নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিও ভাবা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, ব্যবসা-বাণিজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রভাব নেই।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী